ছাত্রলীগ নেত্রী শেখ সুমাইয়া সুমুর লাশ উদ্ধার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ AM

ছাত্রলীগ নেত্রী শেখ সুমাইয়া সুমুর লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ১১:১৫:২৪ AM

ছাত্রলীগ নেত্রী শেখ সুমাইয়া সুমুর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


শরীয়তপুরের নড়িয়াতে শেখ সুমাইয়া সুমু (২০) নামের এক ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। 

শেখ সুমাইয়া সুমু নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া গ্রামের আবু বকর শেখের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ছিল শেখ সুমাইয়ার জন্মদিন। বন্ধুদের সঙ্গে জন্মদিনের উদযাপন শেষে রাতে বাসায় ফিরে নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। এদিকে মধ্যরাত থেকে সুমাইয়ার মুঠোফোনে একাধিকবার কল আসতে শুরু করে। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তারা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকেন। তবে রুমের ভেতর থেকে কোন সাড়া না পেলে, একপয়ে দরজার্যা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার লাশ দেখেন তারা। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, ‘সুমাইয়া সম্পর্কে আমার ভাতিজি হয়। ওদের বাসা থেকে ফোন পেয়ে রাতে দ্রুত আমি ছুটে যাই। রুমের দরজা বাহির থেকে আটকানো দেখে সকলে মিলে ভেঙ্গে ফেলি। পরে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান