বিটিএস সদস্যকে বিয়ে করতে ঘরছাড়া ৩ কিশোরী উদ্ধার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ AM

বিটিএস সদস্যকে বিয়ে করতে ঘরছাড়া ৩ কিশোরী উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ১২:৫৯:২৮ PM

বিটিএস সদস্যকে বিয়ে করতে ঘরছাড়া ৩ কিশোরী উদ্ধার

ছবি: সংগৃহীত


‘আমারে মা মাফ করে দিও। আমি বিটিএসের কাছে যাই। আমি কোরিয়া যামু; আর আমি গেলে তোমাদের তো খুব ভালো হবে তাই না। এখন থেকে অনেক দূরে যামু। আর আমারে খোঁজার চেষ্টা করো না। আমি বিটিএসএর সদস্য জাংকুকে বিয়ে করব।’

ঘর থেকে পালানোর সময় মায়ের কাছে এভাবে চিঠি লিখে লাপাত্তা হয় রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকার স্থানীয় এক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ১৩ বছর বয়সী কিশোরী রিজুয়না রিজু। নিখোঁজ রিজু মেরাদিয়ার নয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকত।

শুধু রিজুই নয়, একইদিনে বাসা ছাড়ে তার দুই বান্ধবী রুবিনা আক্তার মিম ও জান্নাতুল আক্তার বর্ষা। তারা তিনজনই ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

পুলিশ বলছে, নিখোঁজ তিন কিশোরী দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস সদস্যকে বিয়ে করার টানে একসঙ্গে ঘর ছাড়েন বলে তাদের পরিবার অভিযোগ করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া। তিনি জানান, টঙ্গী এলাকায় বাসা ভাড়া করে একসঙ্গে ছিলেন তিন কিশোরী। তাদের উদ্ধার করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ বিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিস্তারিত জানানো হবে।

গত ২৯ জানুয়ারি নিখোঁজ হন ওই তিন বান্ধবী। প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। তাদেরই একজন, বিটিএস সদস্যকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে চিঠিতে লিখে গেছেন। বেশিরভাগ সময়ই তারা ইউটিউবে বিটিএস এর বিভিন্ন ভিডিও দেখতেন বলে জানা গেছে। এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি করে কিশোরীদের পরিবার।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান