চালকের হাত-পা বেঁধে হত্যার পর অটোরিকশা ছিনতাই
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ AM

চালকের হাত-পা বেঁধে হত্যার পর অটোরিকশা ছিনতাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৮:৪৫:৪৮ AM

চালকের হাত-পা বেঁধে হত্যার পর অটোরিকশা ছিনতাই

ছবি: সংগৃহীত


ময়মনসিংহ নগরীতে হাসেম মিয়া (২৯) নামের এক চালককে হাত-পা বেঁধে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাসেম মিয়া জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীপ কুমার বীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন হাসেম মিয়া। মধ্যরাত হলেও না ফেরায় অটোরিকশার মালিক তার নম্বরে ফোন করে বন্ধ পান। এরপর থেকে অটোরিকশার মালিক ও হাসেম মিয়ার পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। তবে, কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

আজ সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে যাওয়া লোকজন থানায় খবর দেন। পরে মরদেহটি হাসেম মিয়ার বলে নিশ্চিত করে পুলিশ।

এসআই ত্রিদীপ কুমার বীর বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই তাকে হাত-পা বেঁধে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ব্রহ্মপুত্র নদের পাড়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান