‘ভুয়া ভুয়া’ স্লোগান: বইমেলা ছাড়লেন মোশতাক-তিশা দম্পতি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ AM

‘ভুয়া ভুয়া’ স্লোগান: বইমেলা ছাড়লেন মোশতাক-তিশা দম্পতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ১০:৩৭:৪০ AM

‘ভুয়া ভুয়া’ স্লোগান: বইমেলা ছাড়লেন মোশতাক-তিশা দম্পতি

ছবি: সংগৃহীত


অমর একুশে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হলেন আলোচিত মুশতাক-তিশা দম্পতি। দর্শনার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘ছি ছি’ বলে স্লোগান দিতে থাকলে তারা আনসার সদস্যদের পাহারায় বইমেলা থেকে বের বের হয়ে যান।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে তাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে বইমেলা থেকে বের হতে দেখা যায়।

জানা যায়, শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। মুশতাকের লেখা ‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা অ্যান্ড মুশতাক’ বই হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক-তিশা দম্পতি। হঠাৎ একদল দর্শনার্থী এসে তাদের ‘ভুয়া ভুয়া’ বলে তাড়া করেন। এসময় আনসার সদস্যরা  মুশতাক-তিশা দম্পতিকে নিরাপত্তা দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউেটর গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এসময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান