ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ AM

ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০৯:৫০:৪৬ AM

ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত


খুলনায় ডাম্পট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাব্বির মোড়ল (২৫), শোভনা ইউনিয়নের জিয়েরতলা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (২৮), বিশ্বজিতের ৬ বছরের শিশুকন্যা অন্বি বিশ্বাস, বিবিশ্বজিতের শ্যালক অপু ঢালীর স্ত্রী নীপা ঢালী (২৫) ও নীপা ঢালীর মা বিলপাবলা গ্রামের অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫)।

এদের মধ্যে সাব্বির মোড়ল, বিশ্বজিৎ বিশ্বাস, নীপা ঢালী ও অমরী ঢালী ঘটনাস্থলে এবং অন্বি বিশ্বাস খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যায়। গুরুতর আহত বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৫) ও শ্যালকের ছেলে অরজিৎকে (৬) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৫ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চুকনগর থেকে ডুমুরিয়া সদরের দিকে যাওয়ার পথে খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় ইজিবাইকের সঙ্গে একটি দ্রুতগামী ডাম্পট্রাকের  মুখোমুখি ধাক্কা লাগে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ বলেন, চারটি মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও একটি মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান