ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে সাগরিকা এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেনী স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফেনী রেল স্টেশনের মাস্টার মো. হারুন জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে ফেনী স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ ট্রেনটির একটি বগি থেকে চারটি চাকা খুলে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় কোন হতাহত হয়নি।
ফেনী রেল স্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্লাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এম সি




