আ.লীগ নেতাকে হত্যা মামলায় দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে।
কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামকে (৪৪) পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর আমলি আদালতে শুনানি শেষে বিচারক মজনু মিয়া এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ছাত্রলীগের দুই নেতার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই ছাত্রলীগ নেতা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী ওরফে বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়া।
জৈন্তাবার্তা/জেএ




