বিনা মূল্যের চার টন পাঠ্যবই ৫ লাখ টাকায় বিক্রি
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ AM

বিনা মূল্যের চার টন পাঠ্যবই ৫ লাখ টাকায় বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৪ ০৭:৩৮:০৯ AM

বিনা মূল্যের চার টন পাঠ্যবই ৫ লাখ টাকায় বিক্রি

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর কলাপাড়ায় ৪ টন সরকারি বিনা মূল্যের পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত বইয়ের বাজারমূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদরাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক রাতের আধারে এসব পাঠ্যবই বিক্রি করেন। পরে ট্রাকে করে বইগুলো নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। এ সময় বই ক্রেতাও সেখানে উপস্থিত ছিলেন।

বই ক্রেতা শওকত আলী বলেন, আমি মূলত পুরোনো বইয়ের ব্যবসা করি। আমি সারাদেশ থেকেই বই খাতা পেপারের কাগজসহ বিভিন্ন পুরোনো কাগজপত্র কিনে থাকি। এই বইগুলোও আমি কেজি হিসেবে ক্রয় করেছি। এখন এগুলো পাঠ্যবই কিনা তা আমি জানি না। এ বিষয় মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল আবুবকর ছিদ্দিকের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়েছে। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষকে ডেকেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি