লাউয়াছড়ার বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্বার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

লাউয়াছড়ার বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্বার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৭:৪৫:৫৫ পূর্বাহ্ন

লাউয়াছড়ার বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্বার

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে এক যুবকের লাশ উদ্বার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উদ্বারকৃত মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় বলে জানায় শ্রীমঙ্গল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে লাউয়াছড়া বনের আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সর্দার বলেন, লাশ অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইনের ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।

লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি