চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধাকে হত্যা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ AM

চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধাকে হত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০৯:৫০:১৮ AM

চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধাকে হত্যা

ছবি: সংগৃহীত


রাজবাড়ীর পাংশায় আশালতা দাসকে (৭৫) হত্যার অভিযোগে বিশ্বজিৎ কুমার (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিশ্বজিৎ একই এলাকার রঞ্জিত কুমার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় বিদ্যুৎ মিস্ত্রি। আর আশালতা দাস প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী। আজ মঙ্গলবার সকালে ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা।

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, আটক বিশ্বজিৎ কুমার বিশ্বাস হত্যার কথা স্বীকার করেছে। সে মূলত স্বর্ণালংকার চুরি করতে গিয়েছিল। কিন্তু দেখে ফেলায় সেটি ধামাচাপা দিতেই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশালতা দাসকে হত্যা করে। চুরি যাওয়া স্বর্ণালংকারসহ হত্যায় ব্যবহৃত হাতুড়ি পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আশালতা দাসের দুই মেয়ে। তাদের অনেক আগেই বিয়ে হয়েছে। আশালতা দাস গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। সেখানে পুকুর, মাঠের জমি ছাড়াও বড় বাগান রয়েছে। আশালতার দান করা জমিতে বিদ্যালয় ও হাটবাজার রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান