বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ AM

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০১:৪৬:১১ AM

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে।


দিনাজপুরের বীরগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে মো. রুবা‌য়েত আলম সৈকত।

মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সৈকত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখ্শ উচ্চ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা বিষয়টি ঢাকা মেইল‌কে নিশ্চিত করেছেন।

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মো. শফিউল আলম সুরুজের ছেলে। তার বাবা দু’বারের ইউপি সদস্য ছিলেন।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা ঢাকা মেইল‌কে জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য এবং তিনি গ্রামের মৃত ওসমান গনির ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস মারা যান তিনি। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।


বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ ঢাকা মেইল‌কে বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। মৃত্যুবরণ করার পরেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে।

উপ‌জেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাজ কুমার বিশ্বাস ঢাকা মেইল‌কে বলেন, আমরা পরীক্ষা হলে খোঁজ-খবর নিয়ে সত্যতা নিশ্চিত করেছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। মেধাবী শিক্ষার্থী সৈকতের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান