গাজীপুরে সার কারখানায় আগুন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ AM

গাজীপুরে সার কারখানায় আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ১০:৪০:৪০ AM

গাজীপুরে সার কারখানায় আগুন


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সবুজ বাংলা জৈব সার উৎপাদন কারখানা ও তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকার সবুজ বাংলা জৈব সার কারখানার তুলার গুদামের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সার কারখানাটির তুলার গুদামে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সার কারখানাটিতে রাখা অন্যান্য দাহ্য পদার্থে। কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানার বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হতে থাকে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ২টি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান