মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ AM

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ১০:২৮:৩৯ AM

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

ছবি: সংগৃহীত


জামালপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া (১৬), এবং শারিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি ঠিকাদার বাড়ি এলাকার মো. সুমন মিয়ার ছেলে সিনহাদ (১৬)। তারা দুইজনেই দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুই বন্ধু মিলে ক্রিকেট খেলে। খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই কাকনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন সিনহাদকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকনের দাদা আবুল হোসেন বলেন, নামাজ পড়ছিলাম। হঠাৎ করে এক্সিডেন্টের শব্দ হয়। নামাজ শেষ করে বের হয়ে দেখি এই অবস্থা। কাঁকনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হয়নি।

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান