মাছ ধরার সময় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ AM

মাছ ধরার সময় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৩:৩৩:৫৭ AM

মাছ ধরার সময় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবক

ছবি : ইন্টারনেট


নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী এক যুবক আহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম (২৪)।

শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলনি পাড়া এলাকার আ. কুদ্দুসের ছেলে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি জাহাঙ্গীরের হাতে লাগে। তাকে আহত অবস্থায় স্থানীয়রা ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।

এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন ওসি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান