পুলিশের চাকরি দেওয়ার কথা বলে ৯ লাখ টাকায় চুক্তি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ AM

পুলিশের চাকরি দেওয়ার কথা বলে ৯ লাখ টাকায় চুক্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৮:২৬:৪১ AM

পুলিশের চাকরি দেওয়ার কথা বলে ৯ লাখ টাকায় চুক্তি

ছবি: সংগৃহীত


মাদারীপুরে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মৃত চান মিয়া মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বর (৫২) ও একই উপজেলার ধুয়াসার এলাকার আবুল বাশার মাতুব্বরের ছেলে সজল মাতুব্বর (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারিরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগে চাকরি দেওয়ার কথা বলে বেশ কয়েকজন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে ৯ লাখ টাকার চুক্তি করে অগ্রিম কিছু টাকা নেন প্রতারক লিটন মাতুব্বর।

বিষয়টি জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরদারিতে ধরা পড়লে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে শহরের বঙ্গবন্ধু ল কলেজের সামনে থেকে লিটন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে প্রতারক চক্রের আরেক সদস্য সজল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা  হয়।

পরে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে দুইজনের নামে সদর মডেল থানায় মামলা করে। শনিবার দুপুরে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন ফ্রি ১২০ টাকা। এর বাইরে চাকরিপ্রত্যাশীদের ১ টাকাও বাড়তি দরকার হয় না। কিন্তু ওই দুই প্রতারক ৯ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করছিল।

এই প্রতারক চক্রের আরও কিছু সদস্য এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার মাসুদ আলম।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান