অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন র‍্যাব সদস্য
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ AM

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন র‍্যাব সদস্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৮:৩৫:৫৮ AM

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন র‍্যাব সদস্য

ছবি : সংগৃহিত


রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. সোহাগ মিয়া (২৭) নামে এক র‍্যাব সদস্য। তিনি বর্তমানে র‍্যাব-১ এ কর্মরত আছেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করেন।

তার সহকর্মী র‍্যাব সদস্য শামসু জানান, গতরাতে ছুটি শেষে গাজীপুরের একটি বাসে করে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ মিয়া। এসময় প্রতারক চক্র সুকৌশলে টিস্যু পেপারের মধ্যে নেশা জাতীয় কোনো কিছু দিয়ে তাকে অসুস্থ করে তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে কেটে পড়ে।

তিনি জানান, পরে সে নিজেই কিছুটা সুস্থ হয়ে আমাদের ক্যাম্পে এলে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি আছেন তিনি। তাকে রাজারবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতরাত পৌনে একটার দিকে অজ্ঞান পার্টির কবলে পড়া এক র‍্যাব সদস্যকে অসুস্থ অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান