ছাত্রীদের যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক গ্রেপ্তার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ছাত্রীদের যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৪:৫২:৪৯ পূর্বাহ্ন

ছাত্রীদের যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত


ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

এর আগে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বিষয়টি নিয়ে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে রোববার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে রোববার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

গত শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ।

অভিভাবক ও ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, ওই শিক্ষক কোচিংয়ে পড়ানোর সময় ছাত্রীদের যৌন হয়রানি করতেন।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ