বাহুবলে জাতীয় সরকার দিবস পালিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বাহুবলে জাতীয় সরকার দিবস পালিত

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৮:০৪:০০ পূর্বাহ্ন

বাহুবলে জাতীয় সরকার দিবস পালিত

ছবি : নিজস্ব


'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের নেতৃত্বে দুপুর ১২ টায় একটি বর্নাঢ্য র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, ইউপি সদস্য শ্রীকুমার কৈরি ও গিয়াস উদ্দিন প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী