মৌলভীবাজারে বিপুল পরিমান নকল টাকা ও রুপি উদ্ধার, গ্রেপ্তার ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

মৌলভীবাজারে বিপুল পরিমান নকল টাকা ও রুপি উদ্ধার, গ্রেপ্তার ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ১১:৩২:৫৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিপুল পরিমান নকল টাকা ও রুপি উদ্ধার, গ্রেপ্তার ১

ছবি: নিজস্ব


অধিক মুনাফার লোভের উদ্দেশ্যে দেশি-বিদেশি জাল নোট তৈরি ও প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছিলো যুগেন্দ্র মল্লিক (৪১) এক ব্যক্তি। পরে অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় রুপিসহ তাকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব।  

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানাধীন রুস্তমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিক (৪১) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রুস্তমপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান- তাদের কাছে তথ্য ছিল- সিলেটসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ চক্র অবৈধভাবে অল্প সময়ে অধিক মুনাফার লোভের উদ্দেশ্যে দেশি-বিদেশি জাল নোট তৈরি ও প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে।এই চক্রের সদস্যরা জাল টাকা তৈরি করে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এ অপরাধ ঠেকাতে মাঠে কাজ করছে র‍্যাব-৯। এরই ধারাবাহিকতায় জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্য যুগেন্দ্র মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকালে তার কাছ থেকে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশী ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোটসহ সর্বমোট ৮৪ লক্ষ ১৮ হাজার ৪০০ রুপি-টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।

র‍্যাব-৯ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক জানান, তিনি দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি করে আসল টাকা বলে মানুষের নিকট বিক্রয় করে আসছিলেন। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর জব্দকৃত জাল নোট ও অন্যান্য আলামত সংস্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী