আল্লাহর ওলি হয়ে বিদয় নেয়ার প্রস্তুতি গ্রহণ করুন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ PM

আল্লাহর ওলি হয়ে বিদয় নেয়ার প্রস্তুতি গ্রহণ করুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৭:৪৩:২৫ AM

আল্লাহর ওলি হয়ে বিদয় নেয়ার প্রস্তুতি গ্রহণ করুন

ছবি : সংগৃহীত


লক্ষ লক্ষ মুরিদান ও মুসুল্লীয়ানদের সমাবেশে চরমনোইর ফফাল্গুন মাসের মাহফিলে পীর ছাহেব হজরত মাওলানা মুফতি মুঃ রেজাউল করিম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আল আমীনকে রাজী খুশি করার জন্য এ মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। চরমোনাইর মাহফিলে দুনিয়াবি উদ্দেশ্যে নয়, বলে বর্ণনা করে তিনি বলেন, পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতেই এ মাহফিল। সুতরাং এ মাহফিলে দুনিয়াবী কোন উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই বলে উল্লেখ করে পীর ছাহেব যদি ছহি নিয়তে কেউ না এসে থাকেন তাবে তাদের আত্মশুদ্ধিরও পরামর্শ দেন।

বরিশাল মহানগরী থেকে ১০ কিলোমিটার দুরে কির্তনখোলা নদী তীরে ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফে বুধবার বাদ জোহর ফাল্গুন মাসের বার্ষিক মাহফিলে আরো কয়েকদিন আগে থেকেই লক্ষ লক্ষ মুসুল্লী সমবেত হয়ে এবাদত বন্দেগীতে মসগুল আছেন। মাহফিলের ৬টি মাঠ যুড়ে যেন মুসুল্লীদের ঢল নেমেছে। এ মাহফিলে আগতদের জন্য অজু ও নামাজ আদায় সহ সব ধরনের ব্যাবস্থা নিশ্চিত করেছেন চরমোনাই দরবার শরিফ কতৃপক্ষ। মাহফিল স্থলে ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে একটি ১শ শয্যার হাসপাতালও স্থাপন করা হয়েছে। জরুরী প্রয়োজনে রোগীদের বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ যেকোন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে স্থানন্তরের জন্য একটি রিভার এ্যাম্বুলেন্স সহ ৭টি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মাহফিলে বিদ্যুৎ সরবারহ নির্বিঘœ রাখতে নিজস্ব বিকল্প ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় বরিশাল মহানগর পুলিশ চৌকি স্থাপন ছাড়াও র‌্যাবের নজরদারী রয়েছে। এছাড়াও দরবার শরিফের মুজাহিদ কমিটির বিপুল সংখ্যক সেচ্ছাসেবকও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

তিনদিনের এ মাহফিলে ভারতের দেওবন্দের দারুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী সহ দেশের বিশিষ্ট মোফাচ্ছের সহ ওলামায়ের কেরামগন ওয়াজ নসিহত করবেন। এছাড়া সৌদি আরব ও পাকিস্তান সহ মুসলিম বিশে^র বিভিন্ন দেশের মুসুল্লীয়ানগনও এ মাহফিলে যোগ দিচ্ছেন।

উদ্বোধনেী বয়ানে পীরছাহেব চরমোনাই বলেন, যারা এখানে নতুন এসছেন তারা দুনিয়ার ধ্যান ও খেয়াল বিদায় করে আখেরাতের চিন্তা দেলে পয়দা করুন। দেল থেকে আমিত্ব ভাব বের করে অল্লাহর কুদরতি পথে নিজেকে বিলীন করে দিন। পীর ছাহেব সদা সর্বদা অল্লাহর জিকিরের মাধ্যমে দেলকে তরতাজা রেখে আল্লাহর ওলি হয়ে চরমোনাই থেকে বিদয় নেয়ার প্রস্তুতি গ্রহনেরও আহবান জানান।

আগামী শণিবার বাদ ফজর বিদায়ী বয়ানের পরে পীর ছাহেব উপস্থিত মুসুল্লীয়ানদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে হাত তুলবেন। আখেরী মোনাজাতের পরে চরমোনাই দরবার শরিফে ফাল্গুন মাসের এবারের মাহফিলেে সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।

জৈন্তাবার্তা/জেএ