চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ১১:১৬:৪০ পূর্বাহ্ন

চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ

ছবি: সংগৃহীত


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে মাদক বিক্রেতা রুহুল আমিন শেখের বিরুদ্ধে (৫৫)। তাকে আটক করে পুলিশকে দিয়েছেন স্থানীয় জনতা|

বুধবার উপজেলার ধীপুর গ্রামের মৃত নূরু শেখের ছেলে রুহুল আমিনকে ধীপুর মোড় থেকে আটক করে মারধর করে থানায় খবর দেয় জনতা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে রুহুল আমিনের স্ত্রী, মেয়ে ও পুত্রবধূ ধীপুরে মেলা দেখতে যান। সেই সুযোগে রুহুল আমিন শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে রুহুলের ঘরে ডেকে নেয়ার ভিডিও রেকর্ড রয়েছে বলে স্থানীয়রা জানান।

ধর্ষক রুহুল আমিনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে ধীপুর গ্রামের সুমন হালদার ও ইউপি মেম্বার মাকসুর নেতৃত্বে একটি গ্রুপ কাজ করছে। তারা শিশুটির পরিবারকে বুঝাচ্ছে যে মেয়ে মানুষ বড় হলে বিয়ে দিতে সমস্যা হবে; তারচেয়ে কিছু টাকাপয়সা নিয়ে দেই। রুহুল আমিন নিজ বাড়িতে মাদক ব্যবসা করে।

উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য কাকলি আক্তার জানান, রুহুলের বিরুদ্ধে এর আগেও কয়েকবার শিশু ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, ধর্ষণের অভিযোগে রুহুল নামক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ