জন্ম নিবন্ধনে জালিয়াতির অভিযোগে ফেনী পৌরসভার ২ কর্মচারী বরখাস্ত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ PM

জন্ম নিবন্ধনে জালিয়াতির অভিযোগে ফেনী পৌরসভার ২ কর্মচারী বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ১০:৪২:৩৭ AM

জন্ম নিবন্ধনে জালিয়াতির অভিযোগে ফেনী পৌরসভার ২ কর্মচারী বরখাস্ত


ফেনীতে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির দায়ে পৌরসভার দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।  

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, পৌরসভার কর আদায়কারী নুরুল হুদা এবং স্বাস্থ্য সহকারী পিংকু চন্দ্র দাস।

পৌর সচিব আবুজর গিফরী বলেন, জন্ম নিবন্ধন জালিয়াতির অভিযোগে পৌর মেয়রের নির্দেশে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এ ব্যাপারে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভায় কোনো দুর্নীতির সুযোগ নেই। দুর্নীতি করে কেউ পার পাবে না। জন্ম নিবন্ধন জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় দুইজন কর্মচারীর বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে তাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: