জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ AM

জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৮:৩০:১৬ AM

জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ছবি সংগৃহীত


মৌলভীবাজার জেলার জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ফাহিম আহমদ তাহমিদ (১৭) নিহত হয়েছেন।  নিহত ফাহিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আনোয়ার হক আনু'র ছেলে। তিনি উপজেলার হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ  শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রবিবার (৯ জুলাই)  রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কলেজ ছাত্র মারা যান। 

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন রবিবার (২ জুলাই) মটর সাইকেল নিয়ে দুই বন্ধু সহ ঘুরতে বের হন ফাহিম। পাশ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া এলাকার জুড়ী- বড়লেখা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ফাহিম গুরুতর আহত হয়। পরে সাংবাদিক হারিছ মোহাম্মদ তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার (৯ জুলাই)  রাতে মৃত্যু বরণ করেন। ফাহিম ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী