আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৭ PM

আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০২:২৪:০৫ AM

আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ

ফাইল ছবি


আইইএলটিএস ছাড়াই মাস্টার্স করার জন্য ফেলোশিপ প্রদান করছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি অব পিটার্সবার্গের গ্লোবাল স্টাডিজ সেন্টার। উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের এই ফেলোশিপ দেওয়া হয়।

এই ফেলোশিপের পোশাকি নাম ‘এইচজে হেইনজ ফেলোশিপ’। এটি এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর মেয়াদি ফেলোশিপ, যা শুরু হয় আগস্টে এবং শেষ হয় জুনে। এই ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীকে ২০ হাজার ২০০ মার্কিন ডলার দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ ২০ হাজার টাকা।


 


 


 


ফেলোশিপের জন্য আবেদনকারীদের অবশ্যই মাস্টার্স প্রোগ্রামে (যে শিক্ষাবর্ষের শুরুতে তারা হেইনজ ফেলোশিপ চান) ভর্তি হতে হবে। মাস্টার্সের বিষয় হবে পাবলিক হেলথ, আইন, পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, শিক্ষা অথবা নার্সিং থেকে যেকোনো একটি। আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি সম্পন্ন করতে হবে। পাশাপাশি ইংরেজি বলা, পড়া ও লেখায় দক্ষ হতে হবে। কর্মজীবনের প্রাথমিক বা মাঝামাঝি পর্যায়ে আছে এমন আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে কর্মরত অথবা পলিসি ডোমেইনের সঙ্গে সম্পৃক্ত, এমন ব্যক্তিবিশেষের জন্য এই ফেলোশিপ দেওয়া হয়। মৌলিক একাডেমিক গবেষণা, একাডেমিক সাবাটিক্যাল বা চিকিৎসা গবেষণার জন্য এই ফেলোশিপ দেওয়া হয় না।

মাস্টার্সে আবেদনের সময় এই ফেলোশিপের কথা উল্লেখ করতে হয়। তবে ভিন্ন ভিন্ন বিষয়ের ক্ষেত্রে আবেদনের সময় ভিন্ন হতে পারে, শিক্ষার্থীকে নিজ বিষয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে। ফেলোশিপের জন্য নির্বাচিতদের নাম মে মাসে প্রকাশ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা