সরাইলের একই পরিবারের ৫ জন নিহত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

বেইলি রোডে অগ্নিকাণ্ড

সরাইলের একই পরিবারের ৫ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০২:৪৫:৫৩ পূর্বাহ্ন

সরাইলের একই পরিবারের ৫ জন নিহত

ছবি : সংগৃহীত


ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (১ মার্চ) নিহতদের স্বজনদের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- সৈয়দ মোবারক (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), দুই মেয়ে সৈয়দা কাশফিয়া (১৫) ও সৈয়দা নূর (১২) এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৭)। তাদের 

বাড়ি সরাইলের শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। তারা ঢাকার মগবাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, মোবারক তার স্ত্রী-সন্তানদের নিয়ে মগবাজারে থাকতেন। গতকাল রাতে তারা অগ্নিকাণ্ড হওয়া ভবনটিতে রাতের খাবার খেতে গিয়েছিলেন। সেখানেই আগুনে পুড়ে তারা নিহত হয়েছেন। নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ