বড়লেখায় নানা কর্মসূচি মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বড়লেখায় নানা কর্মসূচি মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৬:৪৫:৩৭ পূর্বাহ্ন

বড়লেখায় নানা কর্মসূচি মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

বড়লেখায় নানা কর্মসূচি মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন।


বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রোববার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। স্থানীয় সিভিল ডিফেন্স এন্ড ফায়ার ব্রিগেড নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপক মহড়া দিয়েছে।

ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, ইউপি সদস্য ফখরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা