বানিয়াচংয়ে সরকারি পুকুর ভরাট করে ঘর নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৮ AM

বানিয়াচংয়ে সরকারি পুকুর ভরাট করে ঘর নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ১১:৪৩:০০ AM

বানিয়াচংয়ে সরকারি পুকুর ভরাট করে ঘর নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি পুকুর ভরাট করে ঘর নির্মান করার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ দখলদার কে উচ্ছেদ করে নির্মাণাধীন ঘর ভেঙে দখল মুক্ত করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুর ৩টায় বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রঘুচৌধুরী পাড়ায় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করে নির্মিত ঘরটি ভেঙে দেন।

জানাযায়, বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তরগত রঘুচৌধুরী পাড়ার আব্দুল ওয়াহেদ মিয়ার পুত্র সহিদুর রহমান(৩০) সরকারি ডিসি খতিয়ানের কামালখানী মৌজার ২৯৯ দাগের একটি পুকুর ভরাট করে হঠাৎ করে পাকা পিলার ও ঢেউ টিন দিয়ে ঘরটি নির্মান কাজ শুরু করেন। অবৈধ ভাবে পুকুর ভরাট করে নির্মিত ঘরটি ভেঙে দেওয়া হয়।  অভিযানের সময় অভিযুক্ত ব্যাক্তি কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেন নাই।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?