হবিগঞ্জে দুই কোটি টাকার মালামাল ডাকাতি, গ্রেপ্তার ২
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৭ AM

হবিগঞ্জে দুই কোটি টাকার মালামাল ডাকাতি, গ্রেপ্তার ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ১১:৫৩:৫৮ AM

হবিগঞ্জে দুই কোটি টাকার মালামাল ডাকাতি, গ্রেপ্তার ২

হবিগঞ্জে দুই কোটি টাকার মালামাল ডাকাতি, গ্রেপ্তার ২


হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে ডাকাতি করে নিয়ে যাওয়া হয় প্রায় দুই কোটি টাকার মালামাল। এ ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া ও বাহুবল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাটপাড়া গ্রামের কামরুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ওসমান গণি।

সোমবার (১১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের নিজ কার্যালয়ে ব্রিফ করেন পুলিশ সুপার আক্তার হোসেন। এ সময় তিনি জানান, গত শুক্রবার রাত ২/৩টার মধ্যে হবিগঞ্জের বাহুবলে আকিজ ফুড এ্যান্ড বেভারেজের একটি নির্মাণাধীন প্রকল্প এলাকাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। 

এ সময় তারা নিরাপত্তাপ্রহরী সবুজ হাওলাদারকে কুপিয়ে জখম করে দেশি-বিদেশি বিভিন্ন মালামাল নিয়ে যায়; যার মূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা। ঘটনার পরদিন এ ব্যাপারে বাহুবল থানায় একটি মামলা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?