কমলগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন, জরিমানা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন, জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১২:৫৩:৫৮ অপরাহ্ন

কমলগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন, জরিমানা


রমজান মাসে কোন ভাবে অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করতে না পারে সেজন্য সরকারি নির্দেশনা কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অবস্থান। মৌলভীবাজারের কমলগঞ্জে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় প্রশাসনকে সহযোগীতা করেন কমলগঞ্জ থানার এসআই অনিকের নেতৃত্বে পুলিশের একটি টীম। 

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার মুন্সিবাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ান।  

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট সাতটা মামলায় ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা