শায়েস্তাগঞ্জে শতাধিক গ্রামীণ মহিলা নিয়ে ‘তথ্য আপার’ উঠান বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে শতাধিক গ্রামীণ মহিলা নিয়ে ‘তথ্য আপার’ উঠান বৈঠক অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৫:৫১:৩১ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে শতাধিক গ্রামীণ মহিলা নিয়ে ‘তথ্য আপার’ উঠান বৈঠক অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে শতাধিক গ্রামীণ মহিলা নিয়ে "তথ্য আপার" উঠান বৈঠক অনুষ্ঠিত।


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শতাধিক গ্রামীণ মহিলা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাজীরগাঁও গ্রামে মেম্বার আব্দুল আমিন দুলাল এর বাড়িতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)  ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাহিদ ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- উপজেলা সমন্বয়কারী অফিসার (গ্রাম আদালত) তুলি মীনা পারভিন, তথ্যসেবা কর্মকর্তা নূপুর রানী মহন্ত,তথ্যসেবা সহকারী রাশেদা বেগম ও বাশিরা আক্তার এবং তথ্য ভাই আব্দুর রহমান সহ অত্র এলাকার সকল মহিলা সদস্যবৃন্দ।

উক্ত উঠান বৈঠকে পিছিয়ে পড়া গ্রামীন নারীদের শিক্ষা,জেন্ডার, আইন, স্বাস্থ্য, বাল্যবিবাহ,যৌতুক, নারী নির্যাতন, শিশুনির্যাতন, ইভটিজিং, ব্যবসা, কৃষি, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সার্বজনীন পেনশন স্কীম,গ্রাম আদালত এবং সরকারী দপ্তরগুলোর বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা হয়।

জৈন্তাবার্তা/জেএ