বড়লেখায় নিসচার উদ্যোগে ইফতার উপহার সামগ্রী বিতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বড়লেখায় নিসচার উদ্যোগে ইফতার উপহার সামগ্রী বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১০:১৬:৪৯ পূর্বাহ্ন

বড়লেখায় নিসচার উদ্যোগে ইফতার উপহার সামগ্রী বিতরণ

ছবি : নিজস্ব


পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতিবারের মতো এবারো ইফতার উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

যুক্তরাজ্য প্রবাসী ও নিসচা বড়লেখা শাখার কার্যনির্বাহী সদস্য ফাহমিদা আক্তার ইমা'র অর্থায়নে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। ইফতার উপহার সামগ্রীর মধ্যে ছিলো ৩ কেজি ছোলা, ৩ কেজি মশুর ডাল, ২ লিটার সোয়াবিন, ৩ কেজি পেয়াজ, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি ও ৫০০ গ্রাম জুস প্যাকেটসহ ২১ কেজি করে প্রথমধাপে ১৫ টি পরিবারকে উপহার সামগ্রী ও পরিবহন যাতায়াত ব্যয়ের জন্য নগদ ১শত টাকা করে প্রদান করা হয়।

মৌলভীবাজারের বড়লেখায় বুধবার (১৩ মার্চ) বেলা ২ টায় উপজেলা পরিষদ হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর, জালালাবাদ প্রতিনিধি নিসচা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ, মাহমুদুর রহমান, সমাজসেবক ফয়সল আহমেদ ও নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, জাকারিয়া আহমেদ, শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ ও শাহীন আহমদ প্রমুখ।

নিসচা নেতৃবৃন্দরা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ প্রথমধাপে উপজেলার ১৫ টি পরিবারকে ২১ কেজি করে ইফতার ও সেহরির উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ধারাবাহিকভাবে ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হবে তাছাড়া পরিবহন শ্রমিক, যাত্রী ও জনসাধারণের মাঝে ইফতার বিতরণ এবং রমজান মাসব্যাপী জনস্বার্থে সড়ক শৃঙ্খলা এবং সচেতনতামূলক প্রচারাভিযান চলমান থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা