যেভাবে ঘরের টিন ছোঁয়া হাইভোল্টেজের বিদ্যুৎ লাইন শেষ করে দিল একটি পরিবার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

যেভাবে ঘরের টিন ছোঁয়া হাইভোল্টেজের বিদ্যুৎ লাইন শেষ করে দিল একটি পরিবার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৭:৪৫:২০ পূর্বাহ্ন

যেভাবে ঘরের টিন ছোঁয়া হাইভোল্টেজের বিদ্যুৎ লাইন শেষ করে দিল একটি পরিবার

যেভাবে ঘরের টিন ছোঁয়া হাইভোল্টেজের বিদ্যুৎ লাইন শেষ করে দিল একটি পরিবার।


মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ভাঙ্গার পার গ্রামে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এত মানুষের ভিড়েও যেন শুনসান নীরবতা বিরাজ করছে সেই বাড়িতে। সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন। বিকাল ৪টায় গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) সেহরির পর বজ্রপাতে বসতঘর ছুঁই ছুঁই পল্লীবিদ্যুতের মেইন লাইন ছিড়ে টিনের চালে পড়ে বিস্ফোরণ ঘটে। প্রতিবন্ধী ফয়জুর রহমানের বসতঘরের বেড়াও টিন দিয়ে তৈরি। ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবন্ধী ফয়জুর রহমান দ্রুত দরজা খোলে বের হতে গিয়ে একে একে তিনি, স্ত্রী শিল্পী বেগম, মেয়ে ছামিয়া বেগম, ছাবিনা বেগম ও ছেলে ছায়েম আহমদ বিদ্যুতায়িত হয়ে মারা যান।

তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ছোট্ট মেয়ে সুনিয়া (৬) এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। আর এতেই সে প্রাণে বেঁচে গেছে। তবে তারও শরীর ঝলসে গেছে।

নিহত শিল্পী বেগমের মা আতাবুন বেগম জানান, ঘরে আগুন দেখে দরজা খুলে বের হতে গিয়ে সবাই আগুনে ঝলসে ও বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ভাগ্যক্রমে তার সব ছোট নাতনি সুনিয়া বেগম বেঁচে গেছে। তবে আগুনে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রুয়েল আহমদ জানান, পল্লীবিদ্যুতের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই আজ তার ইউনিয়নের একটি পরিবারের ৫ সদস্যের মর্মান্তিত মৃত্যুর ঘটনা ঘটেছে। বসতঘরের টিনের চাল ছুঁই ছুঁই হাই ভোল্টেজের মেইন লাইন বছরের পর বছর ধরে টানানো রয়েছে। এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করলে এমন ঘটনা ঘটতো না। তিনি এই দুঘর্টনার জন্য পল্লীবিদ্যুৎ সমিতিকে দায়ী করেছেন।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মইন উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনদের কাছে লাশগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/জুনেদ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু