হাঁটুতে ভর দিয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

হাঁটুতে ভর দিয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৭:৪৬:৫১ পূর্বাহ্ন

হাঁটুতে ভর দিয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী

ছবি: সংগৃহীত


সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রেমিক শিখরের সঙ্গে তিরুপতি বালাজির মন্দিরে হাজির হয়েছেন জাহ্নবী কাপুর। মা শ্রীদেবীর কল্যাণে দক্ষিণ ভারতের প্রতি অন্য ধরনের টান অনুভব করেন তিনি। মাঝেমধ্যেই তিরুপতি মন্দিরে যান অভিনেত্রী। প্রয়াত মায়ের জন্মদিন হোক, কিংবা নিজের জন্মদিন অথবা প্রেমিক শিখরের বিশেষ দিন, যেকোনো শুভ কাজে তিরুপতি মন্দিরে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন।

এতদিন তিরুমালার সিঁড়ি ভেঙে উঠতেন। কিন্তু এবার পায়ে হেঁটে নয়, হাঁটুতে ভর দিয়ে তিরুপতির সিঁড়িতে উঠলেন জাহ্নবী। সঙ্গে ছিলেন প্রেমিক শিখর ও বন্ধু ওরহান অবত্রমানি ওরফে ওরি। জাহ্নবীর পরনে হালকা রঙের চুড়িদার, মুখে কোনো মেকআপ নেই। সাদা পাজামা-পাঞ্জাবিতে শিখর, সাদা উত্তরীয় ও ধুতি পরে দেখা গেল বন্ধু ওরিকে।

এতগুলো সিঁড়ি ভেঙে ওঠার পর অভিনেত্রী বলেন, ‘এই পবিত্র স্থানের সঙ্গে একটা আধ্যাত্মিক যোগ অনুভব করি। সারা বছরে প্রায় ৫০ বার এখানে আসি। এ বার আমি আমার প্রার্থনা বালাজির কাছে জানাতেই হাঁটু ভেঙে মন্দিরে উঠেছি।’

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। বলিউডে পা রাখার আগে থেকেই নাকি শিখরের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর। যদিও বলিউডে অভিষেক হওয়ার পর বেশ কয়েক বছর স্রেফ বন্ধুত্বের সম্পর্কই বজায় রেখেছিলেন তারা। তবে ঈশান, কার্তিকের মতো অভিনেতার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে পুরোনো বন্ধু ও প্রাক্তন প্রেমিক শিখরের কাছেই ফিরেছেন শ্রীদেবীকন্যা।

এম সি



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক