মৌলভীবাজারে বেচে থাকা পরিবারের একমাত্র সদস্য সোনিয়াও না ফেরার দেশে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

নিহত বেড়ে ৬

মৌলভীবাজারে বেচে থাকা পরিবারের একমাত্র সদস্য সোনিয়াও না ফেরার দেশে

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ০৩:৫২:০৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বেচে থাকা পরিবারের একমাত্র সদস্য সোনিয়াও না ফেরার দেশে

মৌলভীবাজারে বেচে থাকা পরিবারের একমাত্র সদস্য সোনিয়াও না ফেরার দেশে


মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা ও তিন ভাই-বোনের পর এবার দগ্ধ শিশু সোনিয়া আক্তারও (১২) মারা গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

বুধবার (২৭ মার্চ) ভোররাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়ার মৃত্যু হয়।

এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেট থেকে ঢাকা নেওয়া হয়। 

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এ বি এম মিজানুর রহমান সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, এ ঘটনায় জেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি তিন সদস্য বিশিষ্ট পৃথক কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতে জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ি এলাকার ভাঙ্গারপাড় গ্রামে ঝড়-বৃষ্টিতে উচ্চ ভোল্টেজের ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুতের বিদ্যুতের লাইন ছিঁড়ে বসতঘরের চালের ওপর পড়ে ঘর বিদ্যুতায়িত হয় এবং আগুন লেগে যায়।

এ সময় ঘরের ভেতরে থাকা বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান, তার স্ত্রী শিরিন বেগম, মেয়ে সামিয়া, সাবিনা ও ছেলে সায়েমের মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় সোনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র সে বেঁচে ছিল। এখন সোনিয়াও না ফেরার দেশে চলে গেল।

জৈন্তাবার্তা/জুনেদ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু