হত্যার হুমকি, চিত্রনায়িকা পলির বিরুদ্ধে থানায় জিডি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

হত্যার হুমকি, চিত্রনায়িকা পলির বিরুদ্ধে থানায় জিডি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ০৭:১৩:৩৬ পূর্বাহ্ন

হত্যার হুমকি, চিত্রনায়িকা পলির বিরুদ্ধে থানায় জিডি

ছবি: সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের অশ্লীল যুগের নায়িকা হিসেবে খ্যাত রিয়ানা পারভীন পলির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ করেছেন প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে প্রযোজক জেনিফার উল্লেখ করেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুমান ৭ ঘটিকার সময় বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি একজন অপরিচিত লোকসহ আমার বনানী থানাধীন বাসায় এসে ড্রয়িংরুমে ঢুকে আমার দুইজন অতিথি মো. ওসমান গনি বাপ্পি এবং মুরাদ চৌধুরীদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে এবং আমাকে জানে মেরে ফেলাসহ এসিড মারবে বলে হুমকি দেয়। এর তিন-চার দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে একই রকম হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে পলি বলেন, বিষয়টি খুবই ছোট। নিজেদের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা নিজেরা সমাধান করার চেষ্টা করছি।

ঢাকাই সিনেমার একসময়ের নায়িকা পলি। অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন পলি। এই মুহূর্তে ব্যস্ত আছেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। প্রথমবারের মতো নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তিনি।

২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে পলির। এরপর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। অন্যদিকে উপস্থাপক, প্রযোজক, মডেল, অভিনেত্রী ও ব্যবসায়ী জেনিফার।

সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তিনি। সিনেমাটি ২০২২ সালের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এম সি



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক