ছবি : নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রতি বছরের ন্যায় ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র রামাদ্বান মাসে নিম্ন আয়ের পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৌর মার্কেটের সবজি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন এলাকার নিম্নআয়ের পরিবারের মাঝে সাড়ে ৭ কেজি করে ৩২টি পরিবারকে রামাদ্বানের সেহরি সামগ্রী হিসেবে সবজি উপহার দেওয়া হয়েছে।
প্রতিটি প্যাকেটে ১ কেজি আলু, ১ কেজি বরবটি, ১ কেজি টমেটো, ১ কেজি বেগুন, ১ কেজি শসা, ১ কেজি গাজর, ০.৫ কেজি কাঁচা মরিচ, ০.৫ কেজি ধনিয়া পাতা, ৫০০ মিলি দুধ।
সংস্থার নেতৃবৃন্দরা জানান, আগামীতে আরও মানবিক কার্যক্রমের মধ্যে দিয়ে হত-দরিদ্র মানুষদের মুখে বিভিন্ন ভাবে হাসি ফোটাবে ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা।
এম সি




