রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং অসহায় পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তালেব উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মিতালি দত্ত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্রীমঙ্গল, জনাব মোঃ আশিকুর রহমান সভাপতি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, জনাব মাওলানা এম এ রহিম নোমানী সভাপতি একরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখা , জনাব মমিনুল হোসেন সোহেল সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা জনাব রাজু দেব রিটন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মামুন আহমেদ, রবিউদ্দিন ,আলামিন । ।আরো উপস্থিত ছিলেন জনাব ইমরান হোসেন প্রতিষ্ঠাতা শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা জনাব মোঃ আব্দুল হক টিটু সিনিয়র সহ সভাপতি শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা , মোঃ মঈনুল ইসলাম সহ-সভাপতি শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।
সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন মোঃ জাহেদুর রহমান সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইয়াসিন আহমেদ শরীফ সহ সাংগঠনিক সম্পাদক,শাওন দোষাদ সহ প্রচার সম্পাদক, অমিত রায় দপ্তর সম্পাদক মাহাদি হাসান কদর মিডিয়া সম্পাদক , সদস্য শেখ রমজান সিয়াম নাজমিন রাশাদ আহমেদ প্রমুখ।
শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শতাধিক অসহায় ও এতিম বাচ্চাদের ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয় এবং কিছু অসহায় ফ্যামিলির মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
জৈন্তাবার্তা/এমকে




