নজির হুসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

নজির হুসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৪ ১২:২৬:৩৮ অপরাহ্ন

নজির হুসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ছবি : নিজস্ব


বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, সাবেক সফল এমপি নজির হুসেনর রুহের মাগফেরাত কামনায় তাহিরপুর উপজেলা বি এনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা বি এনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জুনাব আলী, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম,উপজেলা বি এনপির সহ দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম, আলী আহমেদ, যুবদল নেতা শাহিন মিয়া, সুহাগ মিয়া,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব মুন্না,রাব্বি, মিজান সহ অসংখ্য নেতা কর্মী।

বক্তারা বলেন জীবিত নজির হুসেন এর চাইতে মৃত নজির হুসেন আরও বেশি শক্তিশালী, নজির হুসেন এর রেখে যাওয়া রাজনৈতিক জীবনী আগামী প্রজন্ম চিরকাল স্বরন রাখবে এবং তার জীবনী থেকে শিক্ষা গ্রহন করে তাদের রাজনৈতিক জীবনে কাজে লাগাবে।নজির হুসেন একজন তাত্বিক রাজনীতিবিদ ছিলেন তার শাসনামলে এই এলাকায়  স্কুল কলেজ মসজিদ মন্দির রাস্তাঘাট সহ অসংখ্য উন্নয়ন সাধিত হয়েছে।

যার জন্য এই এলাকার প্রতিটি মানুষ নজির হুসেন কে আজীবন স্বরন রাখবে। নজির হুসেন এর অভাব পূরন হবার নয়।আমরা দোয়া করি মহান এই রাজনৈতিক ব্যাক্তিত্বকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু