ঈদের আনন্দ উপভোগ করতে সকল শ্রেনী পেশার মানুষ এক কাতারে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ঈদের আনন্দ উপভোগ করতে সকল শ্রেনী পেশার মানুষ এক কাতারে

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৪ ০৪:২৪:০০ পূর্বাহ্ন

ঈদের আনন্দ উপভোগ করতে সকল শ্রেনী পেশার মানুষ এক কাতারে


ব্যাপক উৎসাহ  - উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে  পালিত হচ্ছে মুসলিম উম্মাহ'র সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে সকল শ্রেনী পেশার মানুষ আজ এককাতারে দাড়িয়েছেন আনন্দ ভাগাভাগি করার জন্য।শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

 বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় উপজেলার বাজার সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথমবারের মত জামাত অনুষ্ঠিত হয় । বাজার সংলগ্ন কেন্দ্রীয়  ঈদগাহের নামাজে অংশ নেন তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন বি এনপির সভাপতি এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা,সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ সদস্য আজিজুল হক, মিজানুর রহমান,বি এনপি নেতা মাহবুব চৌধুরী, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সহ সভাপতি এমদাদনূর, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক, বিশিষ্ট ব্যাবসায়ী শাহিন মিয়া,সামায়ুন কবির,আতিকুর রহমান, ওয়াহিদুজ্জামান শিপলু সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাহিরপুরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এছাড়াও উজান তাহিরপুর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল,

বীর নগর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,  নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন  মুসল্লিরা।  সারা মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ও দোয়া করা হয়। এরপর কোলাকুলি করে একে অন্যের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

ঈদ উপলক্ষে ভোর হতে  বিভিন্ন পাড়া-মহল্লায়  ঈদের নতুন কাপড় পড়ে ঘুরে বেড়াচ্ছে শিশুরা, আবার কেউ কেউ বড়দের সালামি নিয়ে ব্যাস্ত, নামাজ শেষে ঘুরা ঘুরির পাশাপাশি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে বের হয়ে পড়ছেন ছোট বড় সবাই।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু