জগন্নাথপুর পৌরসভার অসহায়রা পাননি ঈদের ভিজিএফ চাল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুর পৌরসভার অসহায়রা পাননি ঈদের ভিজিএফ চাল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৪ ১০:১০:০১ পূর্বাহ্ন

জগন্নাথপুর পৌরসভার অসহায়রা পাননি ঈদের ভিজিএফ চাল

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার দুস্থ, অসহায়, হতদরিদ্র মানুষ ঈদ উপলক্ষে সরকারের বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচি ভিজিএফের চাল পাচ্ছেন না।

পৌর কর্তৃপক্ষের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে পর্যাপ্ত বরাদ্দ তারা পায়নি। চাল কম আসায় তা তারা উত্তোলন করেনি। ফলে ঈদের সময় হতদরিদ্র পরিবারের লোকজন ভিজিএফের খাদ্যসহায়তা কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছেন।

জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে ৪ হাজার ৬২১ কার্ড বরাদ্দ পাওয়ার কথা থাকলেও আমরা দ্বিতীয় শ্রেণির পৌরসভার হিসেবে ৩ হাজার ৮১ কার্ড বরাদ্দ পেয়েছি। তাই আমরা প্রথম শ্রেণির পৌরসভা অনুযায়ী বরাদ্দ দিতে আবেদন করছি।’

জগন্নাথপুর পৌরসভা ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ এপ্রিল জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে খাদ্যসহায়তা কর্মসূচি ভিজিএফের ১৪৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জগন্নাথপুর পৌরসভা বরাদ্দ পায় ৩০ টন চাল। উপজেলা খাদ্য কার্যালয় থেকে পৌর কর্তৃপক্ষকে ভিজিএফের চাল উত্তোলন করতে বলা হয়। কিন্তু এই চাল উত্তোলন করেনি পৌর কর্তৃপক্ষ।

জগন্নাথপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, ‘আমরা বরাদ্দ অনুযায়ী সবাইকে ভিজিএফের চাল উত্তোলন করতে বলেছি। ঈদের আগে এ চাল বিতরণ করার কথা থাকলেও পৌর মেয়র অতিরিক্ত বরাদ্দপ্রাপ্তির পর চাল উত্তোলন করবেন বলে জানিয়েছেন।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, ঈদের আগে চাল উত্তোলন করে বিতরণ করলে দুস্থ ব্যক্তিরা উপকৃত হতেন। অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেলে ঈদের পর তা সমন্বয় করে দেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু