দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৪ ১১:৪৭:৫১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ফাইল ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিয়া হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার ( ১৩ এপ্রিল) বিকেলে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিয়া হোসেন লামাসানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিয়া হোসেন পক্ষের গরু একই গ্রামের হেলাল মিয়ার ক্ষেতে ঢুকে ধান খায়। এ সময় হেলাল মিয়া পক্ষের লোকজন মিয়া হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ঘটনাস্থলেই মিয়া হোসেন মারা যান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু