শান্তিগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৭:৫০:২৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে একযোগে সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন 'প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)' এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আযোজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়।



শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা'র সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাজিদুল ইসলাম তপন এর সঞ্চালনায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন করেন সদ্য সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব এমএ মান্নান এমপি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন।


এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মোঃ হাসনাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি নুরুল হক, আবু সাঈদ, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সদস্য বায়েজিদ অপি সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 



দিনব্যাপী প্রদর্শনীর পর ৩ ক্যাটাগরিতে ৪০ টি স্টলের মধ্যে বিজয়ী হওয়া ১১ জন খামারীদের মাঝে পুরস্কার ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

এইচ বি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু