শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৯:৩৬:৪০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে ভেঙেছে বিদ্যুতের খুঁটি।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ মৌলভীবাজার জেলা দিয়ে ঝড় বয়ে যায়। এতে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ-বাঁশ ঘরের ওপরে পড়েছে। বিশেষ করে শ্রীমঙ্গল শহরে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শহরের দোকান পাটের চাল উড়ে গেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বড় বড় গাছ।

শ্রীমঙ্গল পরে শহরের বাসিন্দা মামুন আহমদ বলেন, হঠাৎ প্রচণ্ড ঝড় আসে। এতে লন্ডভন্ড হয়ে যায় শ্রীমঙ্গল শহর। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কয়েক শ গাছ ভেঙে পড়ে। মানুষ ঘরের টিন, দোকানের টিন উড়ে গেছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, গতরাতের ঝড়ে বড়লেখা উপজেলায় অন্তত ২০টি খুঁটি ভেঙে পড়ে গেছে। শাহবাজপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। অন্যান্য এলাকায় ক্রমান্বয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আজ বিকেলে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার উপজেলার ওপর দিয়ে প্রবল ঝড়বৃষ্টি বয়ে যায়। ফলে বর্তমানে ওই দুই উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। সবাইকে আরেকটু ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু