প্রচণ্ড তাপদাহে মৌলভীবাজারে হিট স্ট্রোক দিনমজুরের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

প্রচণ্ড তাপদাহে মৌলভীবাজারে হিট স্ট্রোক দিনমজুরের মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন

প্রচণ্ড তাপদাহে মৌলভীবাজারে হিট স্ট্রোক দিনমজুরের মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারে  প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে নুরুল মিয়া (৫০) নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে নারিকেল গাছ পরিস্কার করে ফেরার পথে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। নিহত নুরুল মিয়া মির্জাপুর ইউনিয়নের আটঘর বাজারের বশির মিয়ার ছেলে। 

নুরুল মিয়ার বড় ভাই লেচু মিয়া জানান, আমি জমিতে ধান কাটছিলাম এমন সময় আমার প্রতিবেশী একজন আমাকে কল দিয়ে বলেন আমার ভাই হিট স্ট্রোক করেছেন , খবর পেয়ে আমি তাৎক্ষণিক এখানে ছুটে আসি, এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় নিকটস্থ ফার্মেসীতে নিয়ে গেলে এখানে থাকা কর্তব্যরত চিকিৎসক উনাকে চেকআপ করে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়  নুরুল মিয়ার প্রতিবেশী ও আটঘর বাজারের স্থানীয় ব্যবসায়ী মনাই আখনদ জানান, সে পাশের দোকান থেকে একটি কোমল পানি কিনে খায় এবং বাজারে কিছুক্ষণ হাটাহাটি করে তারপর হঠাৎ দেখতে পেলাম সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে এ সময় আমরা স্থানীয় কয়েকজন তাকে বসিয়ে মাথায় পানি দেই, এরই মধ্যে অন্য আরেকজন দেখলেন তার নিঃশ্বাস চলাচল অস্বাভাবিক লাগছে, এর কিছুক্ষণের মধ্যেই তার দম বেড়িয়ে যায়। 

এ বিষয় আটঘর বাজারের পল্লিচিকিৎসক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ডা: রৌশন মিয়া জানান, সারা সকাল সে পচন্ড তাপদাহের মধ্যে কাজ করে এখন দুপুরের খাবার খেতে এসেছিল কিন্তু কোনো এক কারণে সে খাবার না খেয়ে, দোকানে এসে কোমল পানি এবং ধুমপান করে বাজারের মধ্যে ঘুরাঘুরি করছিল, হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায়, প্রাথমিক ভাবে ধারণা করা যেতে পারে সে হিট স্ট্রোক করেছে, তবে ময়নাতদন্ত করলে বিস্তারিত জানা যাবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু