মাজার জিয়ারত শেষে মাধবপুরে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মাজার জিয়ারত শেষে মাধবপুরে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ১০:৪০:২৬ পূর্বাহ্ন

মাজার জিয়ারত শেষে মাধবপুরে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানি সামনে এ দুর্ঘটনা ঘটে। 


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মাজার জিয়ারত শেষে  প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা বাদশা কোম্পানি সামনে জায়গায় পৌঁছালে সিলেট গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।


পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে এতোটুকু জানা গেছে তাদের বাড়ি বরিশাল, বর্তমানে সাভার হেমায়েতপুরে থাকে , সিলেট মাজার জিয়ারতে আসছিলেন ফেয়ার পথে দুর্ঘটনায় ঘটে,মরদেহগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আছে। পরিবারের লোকজন আসতেছে তারপর পরিচয় জানা যাবে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, রাতে দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাইভেট কারে বিভিন্ন অংশ কেটে মরদেহ উদ্ধার করেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড