প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের আপন মানুষের মতো ভালোবাসেন- এমপি ব্যারিস্টার সুমন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের আপন মানুষের মতো ভালোবাসেন- এমপি ব্যারিস্টার সুমন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের আপন মানুষের মতো ভালোবাসেন- এমপি ব্যারিস্টার সুমন

ছবি: নিজস্ব


হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমি সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরেই চা-পাতার মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের প্রতি দুর্বল। তিনি তাঁদের নিজের আপন মানুষের মতো ভালোবাসেন। তাই তিনি চা-পাতার ন্যায্যমূল্য দিয়েছেন।’


মে দিবস উপলক্ষে বুধবার হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ব্যারিস্টার সুমন বলেন, ‘চা-শ্রমিকদের জন্য কালো আইন করে মালিকেরা আর নির্যাতন-নিপীড়ন করতে পারবেন না।’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে বক্তব্য দেবেন বলে জানান।


সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চা-বাগান আঞ্চলিক সভাপতি দেবদাস, আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম, সুহেল আহমেদ, বদরুল আলম, শ্রীকান্ত আহির, পাপ্পু লাহিড়ী, সন্তুষ তাতী মেম্বার, উজ্জ্বল দত্ত প্রমুখ।

সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান। পরে একটি র‍্যালি চুনারুঘাট পৌর শহর প্রদক্ষিণ করে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড