কমলগঞ্জে তিন পদে মনোনয়নপত্র জমা দিলেন ১১ জন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

কমলগঞ্জে তিন পদে মনোনয়নপত্র জমা দিলেন ১১ জন

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে তিন পদে মনোনয়নপত্র জমা দিলেন ১১ জন

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন।

বৃহস্পতিবার (০২ মে) তারা অনলাইনে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান, স্থানীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রীর ছোট ভাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু ও প্রবাসী চমন উদ্দিন।

পাঁচ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- আওয়ামী লীগ নেতা সাবেক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মো. আলমগীর চৌধুরী, সুনীল কুমার মৃধা, মাওলানা এম এ ওয়াহাব ও নিরঞ্জন দেব।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী বিলকিস বেগম ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মুন্না দেব রায়।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু