ছবি: সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হয়েছেন।
চেয়ারম্যান পদ প্রার্থীরা হচ্ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রকিব ও মোঃ সুরজ আলী।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি , পৌর বিএনপির সহ-সভাপতি আসম আফজাল আলী, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির আসাদ, মোঃ সফিক মিয়া খন্দকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন জাকারিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মুক্তা আক্তার , উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম ডলি ও রুবিনা আক্তার।
অনলাইনে মনোয়নপত্র দাখিল হওয়ায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে তেমন উৎসাহ ও উদ্দিপনা লক্ষ করা যায়নি।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওসমান গনি বলেন ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে।
এস এইচ টি/




