মাধবপুরে সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মাধবপুরে সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৭:৩৭:৪৪ পূর্বাহ্ন

মাধবপুরে সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ মে) বিকেল সাড়ে ৪ টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর - চুনারুঘাট (হবিগঞ্জ- ৪) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মনিবন্ধক তোফায়েল আহমেদ ও জেলা সমবায় অফিসার মো: আব্দুর রউফ। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো: মিজানুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুস সাত্তার বেগ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৪৭ জন খামারিকে ১ লক্ষ ৬০ হাজার করে মোট ৭৫ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড