ছবি: নিজস্ব
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাজার জিয়ারত করেছেন।
গতকাল শুক্রবার বিকালে সিলেট থেকে সড়ক পথে তিনি চুনারুঘাট উপজেলায় অবস্থিত নাসির উদ্দিন সিপাহসালার মাজার জিয়ারত করতে আসেন।
পরে তিনি স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জানান, একান্ত ব্যাক্তিগতভাবে মাজার জিয়ারত করতে এসেছেন।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মাজারের খাদেম সৈয়দ সফিক আহমেদ চিশতী নজরুল ইসলাম চিশতী ও সুহেল আহমেদ চিশতি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ প্রমুখ।
এস এইচ টি/




